রাজশাহী মহানগর ও জেলায় করোনারসনাক্ত ৫১.৭১ ভাগ ॥ সনাক্ত একদিনে কমেছে ১৫.৬৮ ভাগ

🗓 Thursday, 27 January 2022

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Thursday, 27 January 2022

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহীতে গত এক সপ্তাহ থেকে করোনা সনাক্তের হার বাড়লেও গতকাল কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় মহানগর ও জেলায় ৬১৩ টি করোনার নমুনা পরীক্ষা করে ৩১৭ জন সনাক্ত হয়েছে।

যা শতকরা ৫১.৭১ ভাগ। এর আগে গত পরশু ছিল ৬৭.৩৯ ভাগ। যা একদিনের ব্যবধানে সনাক্ত কমেছে শতকরা ১৫.৬৮ ভাগ। এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনার আক্রান্তে রাজশাহীর ০১ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীর ০১ জন মৃত্যু বরণ করেন।

মৃত ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে নতুন ১০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪৯ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১০৪ টি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর