বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিম প্রতিবেদনে…
রাজশাহী মহানগর ও জেলায় গত ২৪ ঘন্টায় ৯৪ টি করোনার নমুনা পরীক্ষা করে ৪২ জন সনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৫৫ শতাংশ। এর আগে গত পরশু ছিল ২০.৬৮ শতাংশ। যা একদিনের ব্যবধানে বেড়েছে ১২. ৮৭ শতাংশ ।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গে নিয়ে আরও দুজন মারা গেছেন। এই দুজনই রাজশাহী জেলার বাসিন্দা।
আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবাার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় উপসর্গ নিয়ে রাজশাহী জেলার দুইজন মৃত্যু বরণ করেন।
এছাড়া করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৭ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ জন রোগী। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১৪৬ টি।