রাজশাহী মহানগর ও জেলায় গত ২৪ ঘন্টায় করোনা সনাক্তের হার ২৮.৯৪ ভাগ।। আক্রান্ত ও উপসর্গে মৃত্যু ৪

🗓 Wednesday, 9 February 2022

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 9 February 2022

👁️ ২২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিম প্রতিবেদনে

রাজশাহী মহানগর ও জেলায় গত ২৪ ঘন্টায় ৩৮৭ টি করোনার নমুনা পরীক্ষা করে ১১২ জন সনাক্ত হয়েছে।

যা শতকরা ২৮.৯৪ ভাগ। এর আগে গত পরশু ছিল ২৫.২৩ ভাগ। যা একদিনের ব্যবধানে সনাক্ত বেড়েছে ৩.৭১ ভাগ।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তে ও উপসর্গে নিয়ে রাজশাহী ও পাবনার ০৪ জন মৃত্যু বরণ করেন । আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর ০২ জন ও উপসর্গ নিয়ে রাজশাহী ও পাবনার একজন করে মৃত্যু বরণ করেন ।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে নতুন ০৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬০ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১৪৬ টি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর