বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে ফিটিং পার্টি চক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দ পুলিশ (ডিবি)। মহানগরীতে প্রায়ই নারী দিয়ে ফাঁদ পেতে মানুষকে সর্বশান্ত করার খবর পাওয়া যাচ্ছিলো।
তারই পরিপ্রেক্ষিতে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এসব ফিটিং পার্টির সদস্যকে আটক করে। আজ শুক্রবার আরএমপি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফিটিং পার্টির নারী সদস্যরা সহজ-সরল ও বৃত্তবানদের র্টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে, বাসায় ডেকে নিয়ে ব্লাকমেইল করে টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতো।
এরকমই এক অভিযোগ কাশিয়াডাঙ্গা থানাধীন হলদারপাড়ার নাজমুল রহমান করেন, মহানগর গোয়েন্দা পুলিশের নিকট। সেই অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গত ২১ এপ্রিল রাতভর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ফিটিং পার্টির মূলহোতাসহ ৩ জনকে আটক করে। এসময় অভিযোগকারী নাজমুলের ব্যবহৃত মোবাইল তাদের নিকট থেকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নগরপাড়া আদর্শগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মাসুদ রানা, রাজপাড়া থানার বুলনপুর জিয়ানগর এলাকার মাসুদুলের মেয়ে মোসাঃ আরিফা ও মোসাঃ শোভা বেগম ।
গ্রেতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।