রাজশাহী মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় আটক ৩৫

🗓 Tuesday, 26 October 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 26 October 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ৩৫ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩৫ জনকে আটক করে।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩৫ জনকে অটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৭ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০৪ জন, কাটাখালী থানা-০৪ জন, বেলপুকুর থানা-০৪ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০২ জনকে আটক করে। এদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১৮ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০২ জনকে আটক করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ গ্রাম গাঁজা, ১০ লিটার দেশী মদ, ৮ বোতল ফেন্সিডিল ও ৫৪.৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর