রাজশাহী মহানগর পুলিশের অভিযানে একদিনে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২৮

🗓 Wednesday, 8 December 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 8 December 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আক্তারি আলমের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২৮ জনকে আটক করে।

আজ বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২৮ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০৫ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০৩ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০২ জন, পবা থানায়-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা ০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০১ জনকে আটক করে। এদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১৩ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০২ জনকে আটক করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৪২ গ্রাম হেরোইন, ০৩ বোতল ফেন্সিডিল ও ২৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর