রাজশাহী মহানগর ও জেলায় করোনার সনাক্ত ৫৫.৩৭ ভাগ ॥ আক্রান্ত ও উপসর্গে মৃত্যু ৩

🗓 Tuesday, 25 January 2022

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 25 January 2022

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মহানগর ও জেলায় গত ২৪ ঘন্টায় ৫৮৭ টি করোনার নমুনা পরীক্ষা করে ৩২৫ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ৫৫.৩৭ ভাগ। এর আগে গত পরশু ছিল ৫৮.৯১ ভাগ। যা একদিনের ব্যবধানে কমেছে শতকরা ৩.৫৪ ভাগ।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে ০৩ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ০৩ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জের ০১ জন ও উপসর্গে রাজশাহীর ও চাঁপাইনবাবগঞ্জের এক জন করে মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে নতুন ০৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪৩ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১০৪ টি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর