রাজশাহী মহানগর পুলিশের অভিযানে একদিনে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪২

🗓 Tuesday, 25 January 2022

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 25 January 2022

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৪২ জনকে আটক করে।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৪২ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০২ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-১১ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা- ০২ জন, শাহমখদুম থানা- ০২ জন, এয়ারপোর্ট থানা ০২ জন, পবা থানা- ০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৫ জন, কর্ণহার থানা- ০৬ জন, দামকুড়া থানা ০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০২ জনকে আটক করে। এদের মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ২২ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৮ জনকে আটক করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩৭.৫ গ্রাম হেরোইন, ৫৮৫ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেন্সিডিল ও ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর