রাজশাহী মহানগর পুলিশের অভিযানে একদিনে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩৩

🗓 Saturday, 29 January 2022

👁️ ২৪ বার দেখা হয়েছে

🗓 Saturday, 29 January 2022

👁️ ২৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩৩ জনকে আটক করে। আজ শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩৩ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৩ জন, রাজপাড়া থানা-০৫ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০৪ জন, কাটাখালী থানা-০৪ জন, বেলপুকুর থানা- ০১ জন, শাহমখদুম থানা- ০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা- ০৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, দামকুড়া থানা- ০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০৫ জনকে আটক করে।

এদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১০ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৮ জনকে আটক করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১২৫ গ্রাম গাঁজা, ০৩ গ্রাম হেরোইন ও ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর