বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিম প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২৪ জনকে আটক করে।
আজ শুক্রবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২৪ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০৪ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০৫ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৬ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। এদের মধ্যে ০৯জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৭ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৮ জনকে আটক করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৪.৭০ গ্রাম হেরোইন, ১ কেজি ৭৫ গ্রাম গাঁজা ও ৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।