রাজশাহী মহানগর পুলিশের অভিযানে একদিনে গ্রেফতার ১৪

🗓 Saturday, 5 February 2022

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 Saturday, 5 February 2022

👁️ ১৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিম প্রতিবেদনে

গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৪ জনকে আটক করে।
আজ শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৪ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০২ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, দামকুড়া থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০১ জনকে আটক করে। এদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৩ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০১ জনকে আটক করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১০০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর