রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ২ জুয়ারিসহ গ্রেফতার ২২

🗓 Friday, 16 July 2021

👁️ ২৪ বার দেখা হয়েছে

🗓 Friday, 16 July 2021

👁️ ২৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে এই ২২ জনকে আটক করে।

আজ শুক্রবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানাধীন বড়কুঠিপাড়ায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ২ জনকে আটক করে। এসময় তাদের নিকট থেকে নগদ অর্থ ও তাস উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, আল মামুন শেখ ও আবির হোসেন।

এদিকে মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধে ২০ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থাানা-০১জন, বেলপুকুর থানা-০১জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন, দামকুড়া থানা-০২ জন ও গোয়েন্দা পুলিশ-০৭ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে ০৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামীদ্বয়ের হেফাজত হতে মোট ০৭ গ্রাম হেরোইন, ৩১০ গ্রাম গাঁজা ও ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর