রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের ত্রাণ বিতরণ অব্যহত

🗓 Monday, 12 July 2021

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 Monday, 12 July 2021

👁️ ২৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলায় সৃষ্ট পরিস্থিতিতে সমাজের কর্মহীন ও পিছিয়ে পড়া নিম্ন আয়ের বিভিন্ন পেশাজীবীদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার।

সেই ধারাবাহিকতায় রবিবার বিকেলে মহানগরীর শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে রাজপাড়া থানা পুলিশের উদ্যোগে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৫০ জন অসহায়, দুস্থ ও কর্মহীনদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে চাউল, আটা, ডাল, লবণ ও তেল বিতরণ করেন।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলায় সৃষ্ট পরিস্থিতিতে, কর্মহীন হয়ে পড়েছে সমাজের নিম্ন আয়ের ও বিভিন্ন পেশাজীবীরা। পরিবার পরিজন নিয়ে চরম খাদ্য সংকটে রয়েছেন তারা। এ সকল অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষকে আমরা সাধ্যমত সাহায্য করে আসছি। ফোন কল পেলেই করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার পাশাপাশি সরকার ঘোষিত সর্বাত্বক লকডাউন বাস্তবায়ন ও নগরীর সার্বিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছি। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর