বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস রাজশাহী মহানগর ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ পশ্চিম এর উদ্যোগে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে মহানগরীর ভদ্রা মোড়স্থ ভদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দোয়া মাহফিল ও মানবভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ পশ্চিমের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আক্তার আহাম্মেদ বাচ্চুর সঞ্চালনায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবভোজ বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে মতিহার থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাউদ্দীন আহাম্মেদ, মহানগর আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদীন চাঁদ, মহানগর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন আহাম্মেদ শামীম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, শরিফ আহাম্মেদ ও সাখাওয়াত হোসেন তুষার এবং ছাত্রলীগ নেতা আরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।