রাজশাহী মেট্রোতে পুলিশের অভিযানে আটক ৩৬: মাদকদ্রব্য উদ্ধার

🗓 Sunday, 12 September 2021

👁️ ২৭ বার দেখা হয়েছে

🗓 Sunday, 12 September 2021

👁️ ২৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৬ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩৬ জনকে আটক করে।

আজ রোববার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩৬ জনকে অটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১২ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০৬ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা- ০৪ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, দামকুড়া থানা-০২ জন, ও মহানগর গোয়েন্দা পুলিশ-০১ জনকে আটক করে। এদের মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৫ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ২০ জনকে আটক করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৪.৩ গ্রাম হেরোইন, ৫০০ মি:লি: ফেন্সিডিল ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর