বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ গতরাতে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের আটক করে।
আটককৃত ব্যক্তিদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৫ জন, চন্দ্রিমা থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, কশিয়াডাঙ্গা থানা ১ জন ও দামকুড়া থানা ২ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জন গ্রেফতার করা হয়েছে।
এছাড়া মাদক মামলায় অভিযুক্ত দুইজনের নিকট হতে ৩০ গ্রাম হেরোইন ও ৫ লিটার দেশী চোলাইমদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।