রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় আটক ৩৬

🗓 Wednesday, 20 October 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 20 October 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ৩৬ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩৬ জনকে আটক করে।
আজ বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩৬ জনকে অটক করে।
আটকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১৪ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০৭ জন, বেলপুকুর থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, দামকুড়া থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০৩ জনকে আটক করে।
এদের মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১০ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ১৫ জনকে আটক করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে ৩৯.৫০ গ্রাম হেরোইন, ০৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর