রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরো ৫ জনের মৃত্যু

🗓 Friday, 17 September 2021

👁️ ৪৪ বার দেখা হয়েছে

🗓 Friday, 17 September 2021

👁️ ৪৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে করে জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন, নাটোর ও নওগাঁর ১ জন করে বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১৩ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ২৪০টি।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ৪২৩ টি করোনার নমুনা পরীক্ষা করে ২২ জন শনাক্ত হয়েছে। যা শতকরা ৫.২০ ভাগ। এর আগে গত পরশু ছিল ৮.৬৪ ভাগ।
গত আগস্ট মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩৫৪ জন রোগী মৃত্যুবরণ করেন।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর