রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে একদিনে আরো ৫ জনের মৃত্যু

🗓 Monday, 11 October 2021

👁️ ৩১ বার দেখা হয়েছে

🗓 Monday, 11 October 2021

👁️ ৩১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় উপসর্গ ও নেগেটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় উপসর্গ ও নেগেটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে করোনায় উপসর্গ ০২ জন, নেগেটিভ হয়ে ০৩ জন মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে রাজশাহীর ০৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ০১ জন ও নওগাঁর ০১ জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০৪ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১৯২ টি।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ২১১ টি করোনার নমুনা পরীক্ষা করে ০৮ জন শনাক্ত হয়েছে। যা শতকরা ০৩.৭৯ ভাগ। এর আগে গত পরশু ছিল ০৪.৫৫ভাগ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর