রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্য

🗓 Saturday, 17 April 2021

👁️ ২৪ বার দেখা হয়েছে

🗓 Saturday, 17 April 2021

👁️ ২৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা যান।
মৃতদের মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ড ৩০ নম্বরে একজন, ২৫ নম্বর ওয়ার্ডে একজন ও ২২ নম্বর ওয়ার্ডে ৪ জন মরা গেছে।
গতকাল রাতের বিভিন্ন সময়ে রামেক হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে, বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি জানান, শুক্রবার রাতে যে ৬ জন মারা গেছে তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
শুক্রবার পর্যন্ত রামেক হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১২৩ জন ভর্তি আছেন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ৬১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬২ জন। হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে মোট ৭ জন রোগী।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর