রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ ডেঙ্গু রোগী ভর্তি

🗓 Tuesday, 14 September 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 14 September 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে তিনজন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে একজন আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। অন্য দুজন আছেন সাধারণ ওয়ার্ডে। গত ২ আগস্ট উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাসপাতালে প্রথম একজন ডেঙ্গু রোগী ভর্তি হন।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার পর্যন্ত ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৭ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ বছর ডেঙ্গুতে এখনও কোন রোগীর মৃত্যু হয়নি এখানে।

বর্তমানে হাসপাতালে ভর্তি তিন জন রোগীর মধ্যে ৬০ বছরের এক বৃদ্ধ আইসিইউতে আছেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা। এ ছাড়া রাজশাহীর রাজপাড়া থানা এলাকার ২৮ বছরের এক ব্যক্তি ৪২ নম্বর ওয়ার্ডে এবং নাটোরের লালপুরের ২৪ বছরের এক যুবক ৫৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। এ দুই রোগী ঢাকা থেকে এসেছেন। তাঁরা মোটামুটি ভালই আছেন। তবে আইসিইউতে থাকা রোগীর অবস্থা খুব ভাল নয়। তাঁর কোন ট্রাভেল হিস্টরিও নেই। চুয়াডাঙ্গায় তিনি আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু রোগীর চিকিৎসায় হাসপাতালে কোন সমস্যা নেই। সব ব্যবস্থায় আছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর