রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গে মৃত্যু ৩ ; সনাক্ত ৫৮.৯১ ভাগ

🗓 Monday, 24 January 2022

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Monday, 24 January 2022

👁️ ১০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ও উপসর্গে ০৩ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ০৩ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত রাজশাহীর ০১ জন ও উপসর্গে রাজশাহীর ০২ জনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে নতুন ০৭ জন রোগীও ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫১ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১০৪ টি।

এদিকে, গতকাল মহানগর ও জেলায় ৪০৪ টি করোনার নমুনা পরীক্ষা করে ২৩৮ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ৫৮.৯১ ভাগ। এর আগে গত পরশু ছিল ৪৩.৭০ ভাগ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর