বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সন্দেহভাজন একজনসহ করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাতে তাদের মৃত্যু হয়। এর মধ্যে দুইজন আইসিইউতে এবং একজন করোনা ওয়ার্ডে মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি বলেন, করোনা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৭ জন রোগী। এর ৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন আটজন। বাকি ৪৩ জনের লক্ষণ থাকায় পর্যবেক্ষনে রাখা হয়েছে।