রাজশাহী মেডিকেল থেকে চুরির ২৭ ঘন্টা পর নবজাতক উদ্ধার, গ্রেফতার ২

🗓 Saturday, 23 January 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Saturday, 23 January 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়ার ২৭ ঘণ্টা পর নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার মোন্নাফের মোড় পল্টুর বস্তি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় চুরি করে নিয়ে যাওয়া নারী ও তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

আজ বেলা ৩টার দিকে নবজাতক উদ্ধারের বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার ও নবজাতক উদ্ধার করেন। গ্রেফতারকৃত নারীর নাম মৌসুমি বেগম ও তার স্বামীর নাম সজিব। তারা মহানগরীর বোয়ালিয়া থানার রানীনগর পল্টুর বস্তিতে বসবাস করেন।

আমরা প্রাথমিকভাবে যেটা জানলাম বাচ্চা চুরি করা নারী নিঃসন্তান। আট বছর আগে বিয়ে হলেও তার সন্তান হয়নি। তবে তিনি কোন বাচ্চা চোর চক্রের সঙ্গে জড়িত কি না তা আমরা খতিয়ে দেখব। বাচ্চাটিকে ইতোমধ্যে তার নানা-নানির কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। আর বাচ্চা চুরি করে নিয়ে যাওয়ার অপরাধে গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর