রাজশাহী রেলওয়ে স্টেশনে সেনা সদস্যের সাথে অসদাচরণ রেলের তিন কর্মচারি হেফাজতে

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর এক সদস্যের সাথে অসদাচরণ ও মারধরের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওেয়ের তিন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী জিআরপি থানা কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে স্টেশন চত্তর ঘেরাও করে সেনাবাহিনী। এরপর রেলের তিনজন রানিং স্টাফকে তারা সেনা হেফাজতে নেয়। তারা হলেন, গার্ড মো. আতিক, গার্ড মো. আলী আজম ও এ্যাটেন্ডেন্ট মো. মুনসুর। স্টেশনে রেলওেয়ের উর্ধ্বতন কর্মকতা ও কর্মচারীর উপস্থিতি, রেলওয়ে জিআরপি থানা পুলিশ এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যৌথ আলাপচারিতার এক পর্যায়ে প্রকৃত ঘটনার বহিঃপ্রকাশ ঘটে। অভিযুক্ত তিন রেলওয়ের রানিং স্টাফ এখনো সেনা হেফাজতে জিজ্ঞাসাবাদে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজশাহী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান জানান, গতকাল রাত সাড়ে ১০ টার দিকে টিকেট চেকিং এর ঘটনাকে কেন্দ্র করে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ বিষয়ে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকতা ও রেলওেয়ের কর্মকর্তারা কথা বলছেন। তিনজন অভিযুক্ত তাদের হেফাজতে আছেন। এই ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।