বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার মঈন উদ্দিন আজাদকে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় বোয়ালিয়া থানা পুুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মঈন উদ্দিন আজাদ রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার পদে কর্মরত আছেন। মহানগরীর শিরোইল এলাকায় তাঁর বাড়ি। গত ১৮ জানুয়ারি রাতে ধর্ষণের অভিযোগে দুই সন্তানের জননী এক গৃহবধূ বাদী হয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন। মামলার এজাহার থেকে জানা যায়, ট্রেনে যাতায়াতের পথেই স্টেশন মাস্টার আজাদের সঙ্গে তার পরিচয়। এরপর তাদের মধ্যে ফেসবুক ম্যাসেঞ্জারে কথা হতো। তিনি ওই নারীকে রেলওয়েতে চাকরির জন্য আট লাখ টাকা লাগবে বললে, ওই নারী আগাম দুই লাখ টাকা দেন।
এর মধ্যে রেলওয়েতে একটি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেয়ার নামে গত ১৭ জানুয়ারি তার বাসায় ডাকেন। তিনি সরল বিশ্বাসে তার বাসায় যান। গিয়ে দেখেন, বাসায় কেউ নেই। ফাকা বাসায় মঈন উদ্দিন আজাদ তাকে ধর্ষণ করেন। চেষ্টা করেও তিনি রেল কর্মকর্তার হাত থেকে সম্ভ্রম বাঁচাতে পারেননি।