রাজশাহী রেল স্টেশনে টিকিট কালোবাজারি, যাত্রীসেবা, কুলির ভাড়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
রাজশাহী রেল স্টেশনের যাত্রীদের সেবা প্রদানে হয়রানি, টিকিট কালোবাজারিসহ নানাবিধ অনিয়ম দুর্নীতির অভিযোগে শতর্কতা মূলক অভিযান চালিয়েছে দুুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দুদকের দল অভিযান চালায়। এ সময় স্টেশনের সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ডেকে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে সতর্ক করেন দুদকের কর্মকর্তারা।
পরে স্টেশন সুপারের কক্ষে টিকিট, যাত্রীসেবা, কুলির ভাড়ায় অনিয়ম এবং সেবা সংক্রান্ত কর্মীদের ডেকে সতর্ক করেন। ঈদ-উল-আযহাকে ঘিরে সেবার মান ঠিক রেখে যে কোন হয়রানি বন্ধে সতর্ক করে দুদুক। এমন অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনি ব্যবস্থাও নেয়া হবে বলে জানায় দুদকের রাজশাহী সহকারী পরিচালক আমির হোসাইন।
এসময় দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্র্যালয়ের উপ-সহকারী পরিচালক, শারমিন আক্তার, মাহাবুবুর রহমান, তানভীর আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন ।
