বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
করোনার সংক্রমন প্রতিরোধে পঞ্চম দিনের মতো রাজশাহীতে কঠোর লকডাউন চলছে ।
আজ সোমবার সকাল থেকে প্রশাসনের কঠোর অবস্থানে রাস্তাগুলো একেবারেই ফাঁকা রয়েছে। মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার ব্যাটেলিয়ানের সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া কঠোর লকডাউন বাস্তবায়নে মহানগরী ও উপজেলা গুলোতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছে।
মহানগরীতে অযথা কেউ ঘুরাফেরা করলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সঠিক কারণ না দিতে পারলে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে ভ্রাম্যমাণ আদালত ।
এছাড়াও মহানগরীতে ৪টি ও নয়টি উপজেলায় ১৮টি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।
এদিকে, জেলা ও মহানগরীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় গতকাল রোববার ৯৪ জনকে ৮৩টি মামলা দিয়ে ৭৮ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জেল-জরিমানা করা হয়েছে। এ সময় করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ১১৮০ টি মাস্ক বিতরণ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।