বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে কঠোর লকডাউনের ১২তম দিনে আগের তুলনায় রিকশা ও অটোরিকশা চলাচল বেড়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে মহানগরীর রাস্তাগুলো আগের চেয়ে বেশি রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
এদিকে মহানগরীর বিভিন্ন মোড়ে পুলিশ জনগণকে সচেতন করার চেষ্টা করছে এবং যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। পুলিশ মাইকিং করে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদি ক্রয় করে দ্রুত বাড়ি যেতে বলছেন। মহানগরীর প্রবেশদ্বার গুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাসি করছে পুলিশ। এছাড়াও মহানগরীতে চারটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য।
এদিকে, লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় গতকাল সোমবার ২৮ জনকে ২৮টি মামলা দিয়ে ৩৯ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জেল-জরিমানা করা হয়। এ সময় করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ৮০৬টি মাস্কও বিতরণ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।