রাজশাহী সিটি পাদুকা ব্যবসায়ী কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

🗓 Friday, 25 June 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Friday, 25 June 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী সিটি পাদুকা ব্যবসায়ী কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সাহেববাজারস্থ ওসমান প্লাজায় মহামারী করোনা ভাইরাসের উদ্ভুত পরিস্থিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সহযোগীতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ২৫০ জন পাদুকা ব্যবসায়ী কর্মচারীদের মাঝে ২৫০ টি খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো ৮ কেজি চাল ও ২ কেজি ডাল।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে, রাজশাহী সিটি পাদুকা ব্যবসায়ী মালিক সমিতি লিমিটেডের সভাপতি শফিকুর রহমান রিপনের সভাপতিত্বে ও সহ-সভাপতি আবুল কাশেম মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাসানুল হক পিন্টু।
এসময় অন্যান্যদের মধ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সোহেল, বোয়ালিয়া থানা পূর্ব আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজশাহী সিটি পাদুকা ব্যবসায়ী মালিক সমিতি লিমিটেডের সাধারন সম্পাদক কাজী ছোটনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর