রাজশাহী স্টেশনের ওয়াশপিটের সামনে দুই ট্রেনের সংঘর্ষ, ২টি বগি লাইনচুত্য

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী স্টেশনের ওয়াশপিট থেকে বের হওয়ার সময় পদ্মা এক্সপ্রেস ও বাংলাবান্ধা ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ দুপুর আড়াইটার দিকে এ ঘটনায় পদ্মা এক্সপ্রেসের ট্রেনের ২টি বগি লাইনচুত্য হয়। বগি ২টি উদ্ধারে কাজ চলছে।

রাজশাহী রেল স্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার শহীদুল আলম জানান, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর পদ্মা এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশ পিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে একটি ট্রেনের ২ টি বগি লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি। তবে দুটি ট্রনে কোন যাত্রী না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। পদ্মা এক্সপ্রেস বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু উদ্ধার হতে সময় লাগায় সেটি বিলম্বে ছাড়তে পারে।

যেহেতু পদ্মার ২টি রেক পড়েছে সেহেতু রিলিফ ট্রেন না আসা পর্যন্ত ঢাকা গামী পদ্মা এক্সপ্রেস ট্রেন চলবে না। ইশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। স্টেশনে আউট লাইনে পদ্মা ট্রেন বন্ধ থাকলেও অন্যান্য ট্রেন সচল রয়েছে।