বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রন্ত ও উপসর্গ নিয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নাটোরের ১ জন ও নওগাঁর ১ জন বাসিন্দা রয়েছেন।
আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৪ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গ নিয়ে ৭ জন মৃত্যুবরণ করেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে আরো ৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪৪২ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ৪০৫টি।
গতকাল রাজশাহী মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবে ৪৮৫ টি করোনার নমুনা পরীক্ষা করে ১৩৫ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ২৭.৮৪ ভাগ। এর আগে গত পরশু ছিল ২৯.০৮ ভাগ।