রাজশাহী হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরো ২২ জনের মৃত্যু

🗓 Thursday, 1 July 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Thursday, 1 July 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রন্তে ও উপসর্গ নিয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোর ১ জন, নওগাঁর ৫ জন ও ঝিনাইদহের ১ জন বাসিন্দা রয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২২ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে আক্রান্ত ৫ জন ও উপসর্গ নিয়ে ১৬ জন ও করোনা নেগেটিভ হওয়ার পরে ১ জন মৃত্যুবরণ করেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪৬২ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ৪০৫টি।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ১৫৯০ টি করোনার নমুনা পরীক্ষা করে ৩৭৭ জন সনাক্ত হয়েছেন। যা শতকরা ২৩.৭১ ভাগ। এর আগে গত পরশু ছিল ২১.২০ ভাগ। একদিনের ব্যবধানে সনাক্ত বৃদ্ধি পেয়েছে শতকরা ২.৫১ ভাগ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর