বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রন্তে ও উপসর্গ নিয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে ১০ জন এবং করোনা নেগেটিভ হওয়ার পরে ১ জন মৃত্যুবরণ করেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪৮৫ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ৪০৫টি।
রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ৮৩৪ টি করোনার নমুনা পরীক্ষা করে ২৬৯ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ৩২.২৫ ভাগ। এর আগে গত পরশু ছিল ২৬.৭৪ ভাগ। একদিনের ব্যবধানে সনাক্ত বৃদ্ধি পেয়েছে শতকরা ৫.৫১ ভাগ।