রাবিতে “বি” ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত

🗓 Wednesday, 6 October 2021

👁️ ২৪ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 6 October 2021

👁️ ২৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আজ তৃতীয় দিনে “বি” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আজ সকাল সাড়ে নয়টা থেকে “বি” ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলে সকাল সাড়ে দশটা পর্যন্ত। দ্বিতীয় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয় দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এবং তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত।

এবার “বি” ইউনিটের আসন সংখ্যা রয়েছে ৫৬০ টি। এই ৫৬০টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৮৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিদ্বন্দীতা করছেন। প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৭২ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

পরীক্ষা অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ হবার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর