রাবিতে ২০২৪ এর গণঅভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪ এর গণঅভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্রজনতার বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফাসান আলম জানান, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে র্যালিটি শুরু হয়ে মহানগরীর তালাইমারী প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ে ঘুরে জোহা চত্বরে এসে শেষ হয়।
বিজয় র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বে”ছাসেবী সংগঠণের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকাসহ নানান রকম ব্যানার, ফেস্টুন দেখা যায়।
র্যালিতে অংশগ্রহণকারীরা জানান, জুলাই অভ্যুত্থানের একবছর পূর্ণ হয়েছে আজ। এদিন ফ্যাসিস্ট সরকার পালিয়ে যায়। নতুন এক বাংলাদেশ পাওয়া গেছে। ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলের অবসান ঘটেছে। নতুন ফ্যাসিস্ট যাতে তৈরি না হতে পারে সেজন্য সো”চার থাকার আহ্বানও করেন তারা। উল্লেখ্য, জুলাই-আগস্ট অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিজয় ফিস্টের আয়োজন করা হয়েছে।
