বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিম প্রতিবেদনে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আলোচনার আশ্বাসে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ তুলে নিয়েছে দি¦তীয়বার ভর্তির সুযোগ দাবির শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্বিবদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ এ কর্মসূচি পালন করেছে তারা।
এসময় শিক্ষার্থীরা ‘আমাদের দাবি মানতে হবে, দ্বিতীয়বার ভর্তি সুযোগ চাই, দিতে হবে, সিলেকশন পদ্ধতি বাতিল চাই, দ্বিতীয়বার সুযোগ চাই’- তারা এমন স্লোগান দিতে থাকেন।
পরে সাড়ে তিনটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আলোচনার আশ্বাসে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ তুলে নেন।
এ সময় শিক্ষার্থী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়েছি সিট চাইনি।
এই সিলেকশন পদ্ধতি বাতিল করে আমাদের দ্বিতীয়বার ভর্তি সুযোগ দেয়া হোক।