বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছর প্রথম ডেঙ্গু রোগী এলেন ঢাকা থেকে। রোগীর নাম হিলারী স্বপন কর্মকার। তিনি মহানগরীর ডিঙ্গাডোবা বাগানপাড়া এলাকার মনি রানা কর্মকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী জানান, গত সোমবার বিকেলে হিলারী স্বপন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকাতেই তাঁর ডেঙ্গু শনাক্ত হয়েছে। হিলারী স্বপন ঢাকার নর্দান ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের ছাত্র। ঢাকাতেই তাঁর ডেঙ্গু ধরা পড়ে। তাঁর শারীরিক অবস্থা ভালোই আছে। এই রোগীকে এখন হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে। সেখানে অন্য রোগীরাও আছেন। স্বপন মশারির ভেতরেই থাকছেন। হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে এখন করোনা রোগী নেই। ওই ওয়ার্ডকেই এখন ডেঙ্গু ওয়ার্ড হিসেবে প্রস্তুত করা হচ্ছে। ওয়ার্ডটি প্রস্তুত হলে স্বপনকে ওই ওয়ার্ডে স্থানান্তর করা হবে।
ডেঙ্গু আক্রান্ত স্বপন কর্মকার জানান, ঢাকায় তিনি চার দিন জ্বরে ভুগেছিলেন। সেখানেই পরীক্ষায় তাঁর ডেঙ্গু ধরা পড়ে। তখন প্লাটিলেট কম ছিল। ঢাকা থেকে এসে রাজশাহীতে পরীক্ষা করে সবকিছুই স্বাভাবিক পাওয়া গেছে। জ্বর আর নেই। হাত-পায়ের ব্যথাও নেই। তবে এখনো তিনি শারিরীক ভাবে সুস্থ হননি।