রামেক হাসপাতালে করোনা ইউনিটে ৫ জন মৃত্যু

🗓 Thursday, 3 February 2022

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 Thursday, 3 February 2022

👁️ ১৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিম প্রতিবেদনে

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যায়। করোনা সংক্রমণে মারা গেছেন একজন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের ৩ জনের বাড়ি রাজশাহী জেলায়। অন্যজন নাটোরের বাসিন্দা।
হাসপাতাল সূত্র জানাচ্ছে, দেশে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ শনাক্তের পর রামেক হাসপাতালে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন।
এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের ৩ জন মারা গেছেন হাসপাতালের আইসিইউতে। এছাড়া ১৬ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মারা গেছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন রোগী।

বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৪৬২ জনের নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা ধরা পড়েছে। এই ল্যাবে রাজশাহী জেলার ২৫০ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৯১ জনের। করোনা শনাক্তের হার ৪১ দশমিক ৯৭ ভাগ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর