রামেক হাসপাতালে মুক্তিযোদ্ধার উপর হামলাকারি ইন্টার্নী চিকিৎসকরা ক্ষমা চেয়ে রক্ষা পেলেন
বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তিযোদ্ধার উপর হামলাকারি ইন্টার্নী চিকিৎসকরা ক্ষমা চেয়ে রক্ষা পেলেন।
আজ সোমবার দুুপুরে রাজশাহী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা ডা.আবদুল মান্নান একথা জানান।
তিনি জানান, আজ সকাল ১০ টার দিকে সার্কিট হাউসে বসেছিলেন তারা। সেখানে জেলা প্রশাসক, মেডিকেলের পরিচালক, মুক্তিযোদ্ধারা, ইন্টার্নি ডাক্তার ও মেডিকেল কলেজের প্রিন্সিপাল উপস্থিত ছিলেন। উভয় পক্ষের মধ্যেই সমঝোতা করে
দিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় মেডিকেলের পরিচালক, মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও ইন্টার্নি চিকিৎসকরা মুক্তিযোদ্ধাদের কাছে হাত ধরে ক্ষমা চায়। অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার শফিকুর রহমান রাজা, কবিকুঞ্জের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামানিক, মুস্তাফিজুর রহমান খান আলমসহ মহানগরীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন ।
