রাসিকের বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের উদ্বোধন

🗓 Thursday, 27 May 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Thursday, 27 May 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে আরো একটি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের (এসটিএস) উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মহানগরীর ১২নং ওয়ার্ডের পদ্মাপাড়ের বড়কুঠি এসটিএস এর উদ্বোধনী আনুষ্ঠানে প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন।

ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মোঃ মামুন উর রশীদ। উদ্বোধন শেষে এসটিএস এর কার্যক্রম পরিদর্শন করেন রাসিক মেয়র। এরপর এসটিএস চত্ত্বরে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
চারা রোপণ শেষে রাসিক মেয়র বড়কুঠি সংলগ্ন মাঠে, শহীদ কামারুজ্জামান ও জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে মহানগরীর দুঃস্থ্য অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও কোভিড-১৯ এর সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠান দুটিতে অন্যান্যদের মধ্যে প্যানেল মেয়র-২ রজব আলী, প্যানেল মেয়র-৩ মোসাঃ তাহেরা খাতুন মিলি, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, , ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, মাজেদা বেগম, সম্মানিত নাগরিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডা. প্যাট্রিক বিপুল বিশ^াস, ডাঃ এফএমএ জাহিদ, আলহাজ¦ জাহিদুল ইসলাম জাহিদ, রাসিকের সচিব মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং এডভাইজার ও সাবেক প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর