বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিম প্রতিবেদনে…
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সহর্ধমিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মাতা মরহুমা জাহানারা জামানের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
আজ রোববার দিবসটি স্মরণে মরহুমার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচি হিসেবে আজ সকাল সাড়ে ১০টার কাদিরগঞ্জে পারিবারিক কবরস্থানে মরহুমার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কবর জিয়ারত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- মরহুমা জাহানারা জামানের ছেলে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এছাড়া রাজশাহী মহানগর আওয়ামী লীগ, মহানগর যুবলীগ, মহানগর ছাত্রলীগসহ অংঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অপর্ণ করা হয়।
এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে রাসিক মেয়র লিটনের নিজ বাসভবনে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া বাদ জোহর রাজশাহী মহানগরীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।