রায় ঘোষনার পরপরই রাজশাহীতে চিকিৎসকদের কাজে যোগদান

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

হাইকোর্টে ইর্ন্টান ডাক্তারদের পক্ষে রায় হওয়ায় প্রাইভেট প্র্যাকটিস এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সকল ধরনের কাজে যোগ দিয়েছেন চিকিৎসকরা।

আজ দুপুরে রায় ঘোষনার পরপরই কাজে ফিরেন ইন্টার্ন চিকিৎসকরা। রায়ে সন্তোষ প্রকাশ করে রাজশাহী মেডিকেল কলেজে সংবাদ সম্মেলন করেন রাজশাহীর চিকিৎসকরা।

এসময় রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু বলেন, রায়ে তারা সন্তোষ প্রকাশ করেন। এরজন্য সরকার ও হাইকোটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যে কর্মবিরতি করে ছিলাম তা আজকে থেকে প্রত্যাহার করে নিলাম। এই মহূর্তে থেকে আমাদের চিকিৎসকরা রোগীদের কল্যানের জন্য, চিকিৎসার জন্য কাজ করেছে। আজকে থেকে সকল প্রাইভেট প্র্যাকটিসসহ সকল ধরনের সরকারি সেবা চালু থাকবে।

এদিকে, রায় ঘোষনার পরপরই ইর্ন্টান চিকিৎসকদের পক্ষে রাজশাহী মেডিকেল কলেজ থেকে একটি আনন্দ র‌্যালি বের করে। র‌্যালিটি মহানগরীর ঘোষপাড়া প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।