রুয়েটে মুজিববর্ষ ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ‘ভাইস চ্যান্সেলর বাংলো’ এর উদ্বোধন

🗓 Wednesday, 29 December 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 29 December 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর শারীরিক শিক্ষা কেন্দ্র আয়োজিত মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতাকাল বিকেলে রুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২১ এর চ্যাম্পিয়ন দল ইউআরপি বিভাগ ও রানার আপ দল আইপিই বিভাগের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সেখ। এসময় রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মো. মামুনুর রশীদ ও আবু সাঈদ, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন শুভসহ বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী শেষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত ‘ভাইস চ্যান্সেলর বাংলো’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বাংলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুয়েট অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক অমিত রায় চৌধুরী।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর