লকডাউনের প্রথম দিনে রাজশাহী

🗓 Monday, 5 April 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Monday, 5 April 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

 

করোনা সংক্রমণ বৃদ্ধি আর মৃত্যুর ঊর্ধ্বগতির কারনে সারাদেশে আজ সোমবার থেকে লকডাউন শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শে এবং মহামারি নিয়ন্ত্রণের জন্য সরকারের নির্দেশে সাত দিনের জন্য এ লকডাউন দেয়া হয়।
দেশে করোনার এমন ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে লকডাউন ঘোষণার প্রথম দিনে রাজশাহীতে সরকারী নিয়োম মেনেই চলছে সকল কার্যক্রম। বন্ধ রয়েছে ট্রেন এবং ব্যক্তি মালিকানাধীন গণপরিবহন চলাচল । স্বাস্থ্য বিধি মেনে চলার প্রবনতাও প্রথম লকডাউনের চেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। আজ সকাল থেকেই মহানগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। পুলিশ প্রথম দিনের কারনে সকলকে সর্তক করছে। এরপর যদি সরকারি নির্দেশ অমান্য করা হয়, তাহলে জরিমানা করা হবে বলে সকলকে জানিয়ে দেওয়া হচ্ছে।
আজ সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক মহানগরীর লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেন। এসময় মহানগরবাসীকে বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বের না হওয়ার জন্য পরামর্শ দেন।
সটঃ আবু কালাম সিদ্দিক, পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর ২৬ মার্চ থেকে ১০ দিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছিল। সেই ছুটি কয়েক দফা বাড়িয়ে ৬৬ দিন হয়েছিল। এরপর করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমতে থাকায় সব কিছু স্বাভাবিক ভাবেই চলছিল। এ বছর মার্চের শুরুতেই হঠাৎ সংক্রমণ বাড়তে থাকায় সরকার আবারও লকডাউনের সিদ্ধান্ত নেয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর