শীতের দিনে সুস্থতা ও সতেজতা—কেমন হবে আমাদের গোসলের নিয়ম?
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে…
শীতের আগমনের সঙ্গে সঙ্গে অনেকেই গোসল নিয়ে দ্বিধায় পড়েন। কেউ ঠান্ডা পানির শীতল ছোঁয়া পছন্দ করেন, কেউ আবার ভরসা রাখেন গরম পানির উপর।
চলুন জেনে নেওয়া যাক কোনটা উপযুক্ত?
বিশেষজ্ঞরা বলছেন শীতকালে হালকা গরম পানি দিয়ে গোসলই সবচেয়ে নিরাপদ এবং উপকারী। ঠান্ডা পানি শরীরের তাপমাত্রা কমিয়ে দিতে পারে, বাড়িয়ে দিতে পারে সর্দি-কাশির ঝুঁকি। আর খুব গরম পানি ত্বক শুকিয়ে ফেলতে পারে, যার ফলে দেখা দিতে পারে জ্বালা বা সংবেদনশীলতা
হালকা গরম পানির আরও উপকারিতা রয়েছে — এটি রক্ত সঞ্চালন উন্নত করে, ঘুম ভালো হয়, ক্লান্তি দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।
এছাড়াও গোসলের জলে যদি একটু গোলাপ জল যোগ করা যায়, বা হালকা লেবু মেশানো হয়— তবে তা ত্বককে সতেজ রাখার পাশাপাশি মানসিক প্রশান্তিও দিতে পারে।
তবে খেয়াল রাখতে হবে— খুব গরম পানি বা দীর্ঘক্ষণ গোসল শরীরের ক্ষতি করতে পারে। আর বিশেষ করে মাথায় খুব গরম পানি ঢালা উচিত নয়। হালকা গরম বা সামান্য উষ্ণ পানি দিয়ে চুল ধোয়া শ্রেয়।
শীতের সকালে গা-ঢাকা কম্বলের বাইরে বেরোনোর সময় একটু যত্ন, একটু সচেতনতা— আর সতেজ হয়ে দিনটা শুরু করুন। মনে রাখুন, সুস্থ ত্বকই সুস্থতার প্রতিচ্ছবি।
