বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে টিলেঢালা ভাবে চলছে ১৯তম দিনের কঠোর লকডাউন । আর এ কঠোর লকডাউন শেষ হচ্ছে আজ মধ্যরাতে। তবে লকডাউন শেষ হলেও সংক্রামন ঝুঁকি এড়াতে থাকছে বিধিনিষেধ।
আজ মঙ্গলবার সকাল থেকে লকডাউনের কারণে মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তবে শেষদিনে লকডাউনের প্রভাব কিন্তু মহানগরীতে আর চোঁখে পড়ছে না। বেশকিছু গুরুত্বপূর্ন এলাকার মার্কেটগুলোর সামনে দোকান মালিকরা অবস্থান করছেন এবং ক্রেতা আসলে তাদের চাহিদামত পণ্য-সামগ্রী সরবরাহ করছেন। তবে পুলিশ বাহিনীকে এ বিষয়ে যথেষ্ট তৎপর হতে দেখা গেছে।
লকডাউনের শেষ দিনে মহানগরীতে মানুষের চলাচলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। নানারকম অজুহাতে কারণে-অকারণে এইসব লোক মহানগরীতে চলাচল করছে। এছাড়া মহানগরীতে প্রচুর সংখ্যক রিক্সা-অটোরিক্সা ও মটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি অন্যান্য পরিবহনও চলাচল করছে। মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা কাজ করছে। এছাড়াও মহানগরীতে র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
এদিকে গতকাল সোমবার লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় ২৭ জনকে ২৭টি মামলা দিয়ে ১৫ হাজার ২০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়েছে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮২ টি মাক্স বিতরণ করা হয়।