শ্যালকের হাসুয়ার কোপে রাজশাহীতে দুলাভাই নি;হত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে শ্যালকের হাসুয়ার কোপে রুহুল আমিন (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মমহানগরীর শাহমখদুম থানাধীন উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রুহুল আমিনের বাবার নাম নজরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সিমানা নির্ধারনের সময় রুহুল আমিন ও তার শ্যালক মো. মিন্টুর মাঝে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শ্যালক মিন্টু হাসুয়া দিয়ে দুলাভাই রুহুল আমিনের গলা ও হাতে আঘাত করেন । এতে রুহুল আমিন গুরুত্বর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বলেন, ‘আমি একটা মিটিংয়ে ছিলাম। এখনই ঘটনা শুনলাম। শুনেই আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাব।’