শ্রমিক শোষণমূলক নীতিমালা বাতিলের দাবি: লাগাতার অবস্থান কর্মসূচিতে বিএডিসি শ্রমিকদের

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অনিয়মিত শ্রমিকদের চাকরি স্থায়ী করার দাবিতে দেশব্যাপী আন্দোলনে নেমেছে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন।
আজ সোমবার (১৮ আগস্ট) সকালে ফেডারেশনের উদ্যোগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএডিসি রাজশাহী কার্যালয়ের সামনে কয়েকশ শ্রমিক অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন অনিয়মিত শ্রমিক তাহারাজ আলী, শরিফুল ইসলাম নবাব, মিজানুর রহমান, আরিফুল ইসলাম, জিলানি জিয়ারুল ইসলাম ও রফিকুল ইসলামসহ প্রমুখ।
শ্রমিকরা বলেন, কৃষি মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বিএডিসি কর্তৃপক্ষ প্রায় ছয় বছর ধরে তা কার্যকর করছে না। বরং সম্প্রতি অর্থ মন্ত্রণালয় প্রণীত নতুন নীতিমালার আওতায় এনে তাঁদের মাত্র ২২ দিনের মজুরি গ্রহণে বাধ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শ্রমিক শোষণ ও প্রতারণার এক চরম উদাহরণ। দ্রুত আমাদের সমস্যা সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত আজকে ( ১৮ আগস্ট)থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিএডিসির প্রধান কার্যালয়সহ সব খামার ও দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।