সওজের মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি প্রতিবেদনে…

মাস্টাররোল কর্মচারীদের বেতন সমস্যা নিরসনসহ ২৭টি মামলা ও পরবর্তী ৭ মামলার রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন।

আজ রোববার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মহানগরীর লক্ষিপুর সড়ক ভবনের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন জেলা সংসদের সভাপতি জায়নুল আবেদীন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, তাদের সাত দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ থেকে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করা। পাশাপাশি সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সকল মাস্টাররোল কর্মচারীদের ৩২১১১০৪-আনুষঙ্গিক প্রতিষ্ঠান কোড হতে মাসিক ভিত্তিতে বেতন প্রদানের আহ্বান জানান তারা। সওজের সকল মাস্টাররোল কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে অবিলম্বে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করতে হবে। ৩য় ও ৪র্থ শ্রেণির সকল নিয়মিত কর্মচারীদের দ্রুত স্থায়ী করা এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।